শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪২ পিএম, ২০২১-০৮-০৯
মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা) : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৯ আগস্ট ২০২১ইং তারিখ সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১টি দেশীয় অস্ত্র (এলজি), ০২ রাউন্ড কার্তুজ, ১,২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ বোতল বিয়ার, ০১টি রামদা, ০১টি ছোরাসহ একজন চিহ্নিত অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী কুমিল্লা নগরীর কালিয়াজুরী গ্রামের মৃত নাছির উদ্দিন এর ছেলে মোঃ কামাল হোসেন (৪৫)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিনযাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন এবিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চিহ্নিত সন্ত্রসী ও অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited